Posts

শীত ও আমার গল্প

Image
কোনো এক ভীষণ শীতের ভোরে, ধোঁয়াতোলা চায়ের কাপের সাথে শুরু হয় তোমার আমার গল্প। গল্পগুলো কল্পকথার মতো, লাগামছাড়া আবোল তাবোল যত। . শীত চলে যায়, যায় বছর, যুগ। জুড়িয়ে যায় কাপের পরে কাপ। গল্পগুলো চলতে থাকে খুব! মনে হয়, এইতো আছি বেশ, গল্পরাতো হচ্ছে না আর শেষ! . কোনো এক ভীষণ শীতের রাতে, গল্পগুলো স্বপ্ন হতে হতে আশ্রয় পায় কোনো এক হিমঘরে। এপিটাফের ইট-পাথরের বাঁকে, তোমার আমার গল্প লেখা থাকে। .

আজ আমার মন খারাপ

Image
মন খারাপের সাথেইতো তোর বাস, মনের মাঝেই মন খারাপের চাষ। ফসলগুলো দ্বিগুণ হলে পরে ছড়িয়ে দিবি মনের ঘরে ঘরে। এই ফসলের গোলাঘরের মাঝে, দীর্ঘশ্বাসে একলা কাটা সাঁঝে, তুই ভাবছিস, একলা কেনো রই! কাছের মানুষ, বন্ধুরা সব কই! তোর ফসলের ভাগ নেবে না কেউ, শুঁকবে না সেই শষ্যদানার ঘ্রাণ। ওষ্ঠাগত তোর কষ্টের দিনে, কে খোয়াবে নিজের আপন প্রাণ! গোলাঘরে আগুন লাগা আজই, মন খারাপের শষ্য পুড়ে যাক! তোর জীবনে সবচে’ আপন তুই, নিজকে ভালোবেসেই বেঁচে থাক! 💓

বাবুই পাখি

Image
এক তালগাছের আগায় এক বাসায় এক বাবুই পরিবারের কথোপকথন|| বাচ্চা বাবুইঃ বাবা, মানুষ কি? বাবা বাবুইঃ তেনাদের নাম নিতে নেই বাছা! তেনারা হলেন ভয়ঙ্কর হিংস্র পিশাচ। তেনারা স্বজাতির রক্ত পান করেন। খুনোখুনি, রাহাজানি, প্রতারণা হেন অন্যায় নেই যে তেনারা করেন না। মানবতা নামক এক সুন্দর মুখশের পেছনে তেনারা তেনাদের কুৎসিত চেহারাগুলো ঢেকে রাখেন। বাচ্চা বাবুইঃ তবে তো আমাদের পাখি জীবনই সার্থক। তাইনা বাবা? বাবা বাবুইঃ খাসা বলেছিস বাছা।

নিথর দেহ

Image
হঠাৎ গভীর রাতে মিনুর ঘুমটা ভেঙ্গে যায়! অনেক দূর থেকে শুধু ভেসে আসতে থাকে কিছু নেকড়ের তীব্র হুংকার! প্রচণ্ড ভয়ে সে কিছু একটা খুঁজতে থাকে দিগ্বিদিক! আচমকা চোখ পড়ে খাটের নিচে! কারো ঈষৎ ছায়া যেন ঠিকরে বের হয়ে আসছে কিছু দেখাতে। মিনু আলতো করে, ঘামে ভিজে থাকা কপালটা থেকে যেন এক বিন্দু ঘাম পড়ে সেই ছায়াটা কে আঁতকে না দেয়, সেভাবে একটু উঁকি দেয়। মিনুর পুরো শরীর যেন নিথর হয়ে যায় মুহূর্তেই। এ যে তারই শৈশব এর ভীত অবয়ব থর থর করে কাঁপছে ! সে হাত বাড়িয়ে তাকে টানতে গেলে সে বলে উঠলো- "তুমি তো মিনু নও! মিনু খাটে! " চরম বিস্ময়ে বোধ শুন্য হতে থাকলো মিনু! নেকড়ের চিৎকার গুলো আরো কাছে চলে আসছে! একে অন্যকে যেন ছাপিয়ে গ্রাস করতে চাইছে তাকে। এর মাঝেই সে পাল্টা প্রশ্ন করে বসলো সেই ছোট্ট মিনু কে- " কিন্তু খাটে তো আমি ছিলাম! এখন কে আছে ওখানে? " জবাবে ছোট্ট মিনু কেবল ভয়ের একটা দৃষ্টি দিলো উপরে! বিস্ময়ের পারদটা আরও বাড়িয়ে মিনু ভয়ে ভয়ে তাকালো খাটের ওপরে, মনে হলো নেকড়ে গুলো যেন তাচ্ছিল্যভরে তার দিকে তাকিয়ে তার মৃত্যুর অপেক্ষায় গর্জে যাচ্ছে ! কিন্তু সবার দৃষ্টি সেই খাট...

অসাধারণ এবং শ্রেষ্ঠ কিছু মুহূর্ত

Image
সকাল থেকেই আকাশ থাকবে মেঘলা। নরম ঠান্ডা একটা বাতাস গায়ে মুখে মেখে আমরা যেতে থাকব । রিকশায়। বাতাসে বৃষ্টির ঘ্রাণ। হঠাৎ বৃষ্টি নামবে। ভিজতে থাকব মহা উৎসাহে। রাস্তার পাশে রিকশা থামিয়ে টংয়ের চা। ধোঁয়াতোলা চায়ের সতেজ ঘ্রাণ। একটা ছোট মেয়ে আসবে ধেয়ে। একগাছি বেলিফুলের মালা হাতে। তুমি গুনে দেখবে, হাতের সবগুলো ফুল কিনে নিবে।  প্রিয় বেলিফুলের মিষ্টি ঘ্রাণ......... বাতাসে বৃষ্টির ঘ্রাণ ধোঁয়াতোলা চায়ের সতেজ ঘ্রাণ আর আমার প্রিয় তুমি ... অসাধারণ এবং শ্রেষ্ঠ কিছু মুহূর্ত...........

আপনার ছেলেটাকে আমার চাই

Image
প্রিয় শাশুড়ি আম্মা, পত্রের প্রথমেই আমার সালাম গ্রহণ করবেন।..আশা করি ভালো আছেন! আমিও ভালোই ইক্টু ইক্টু..বেশি বেশি ভালো থাকার জন্য আপনার সহজ সরলখরগোসের বাচ্চার ... মতো কিউত ছেলেটাকে আমার চাই। ভোরবেলায় হাঁটতে নিয়ে যাওয়ার জন্য হলেও আপনারছেলেকে চাই।.ভরদুপুরে বাসায় ফেরার সময় এক প্যাকেট চিপ্স কিনেদেওয়ার জন্য হলেও আপনার ছেলেকে চাই!.সন্ধ্যায় ঝুম বৃষ্টিতে হাত ধরে ভেজার জন্য হলেওআপনার ছেলেকে চাই!.মাঝরাতে ঘুম ভেঙে হঠাৎ আইসক্রিম কিনে দেওয়ারবায়না করার জন্য হলেও আপনার ছেলেকে চাই।.আমার প্রচন্ড মেজাজ খারাপের সময় ধরে চড় থাপ্পড়দেওয়ার জন্য হলেও আপনার ছেলেকে চাই।.কন্ট্রোল করতে না পারা রাগটা যখন অভিমানে পরিনতহয়ে চোখ দিয়ে বের হয়ে গাল বেয়ে নিচে গড়িয়ে পড়বেতখন আমার কপালে চুমু দিয়ে চোখ মুছে দেওয়ার জন্যহলেও আপনার ছেলেকেই চাই।.অকারন মন খারাপের সময় ফুপিয়ে ফুপিয়ে কাঁদার সময়জোর করে বুকে টেনে নেওয়ার জন্য হলেও আপনারছেলেকে চাই।. যেদিন শাড়ি পড়ে সাজুগুজু করবো ওইদিন ঘরের সব কাজকরানোর জন্য হলেও আপনার ছেলেকে চাই।.রোজ রাতে চুলে তেল দিয়ে বিনুনি করে দেওয়ার জন্যহলেও আপনার ছেলেকে চাই।.রা...

চিঠি

Image
তোমায় একটা লিখবো চিঠি ভাবছি কতকাল ! ভাবনাগুলো উড়ছে শুধুই   হচ্ছে বেসামাল । চিঠির পাতায় মনের খাতায় পড়ছে শুধু জমা । ভালোবাসার টুকরো কথা হয়ত কিছু ক্ষমা । ভাঙছে নাযে মনের দেয়াল হচ্ছেনা আর লেখা । মনের মাঝে আনাচ কানাচ সমান্তরাল রেখা । রেখা থেকে লেখা হতে হচ্ছে বড়ই দেরি । মনের কলম বন্ধ এখন দেয়ালজুড়ে বেড়ি ।