Posts

আবার দেখা হবে নিশ্চয়

Image
বাড়ির সামনের এক মালির বাগানের একটা চারা গাছ খুব পছন্দের ছিল। আর মালি তা বুঝতে পারত! তাই সে চারাটাকে আমার কাছ থেকে লুকিয়ে রাখত! তাও আড়াল থেকেই দেখতাম কারন জানতাম গাছটাকে আমার বাড়ির আঙ্গিনায় লাগানো অসম্ভব! তখন হঠাত কিছু কাছের মানুষ আমার এই অবুঝ ভাললাগা দেখে মনে অভয় দিল আর বল্ল ব্যাপার না আমরা তোমায় ওই চারা গাছ এনে দিব। তাও ভয় ছিল ,মালি যদি আমার উপর রাগ করে চারা গাছটাকেই উঁপড়ে ফেলে? কিন্তু কাছের ওই মানুষ গুলো এমন ভাবে অভয় দিল যে নির্ভয়ে মালির কাছে চারা গাছটাকে আনতে গেলাম! মালির  কাছে চাইতেই সেই হ্যাস্ত ন্যাস্ত অবস্থা! ভয়ে আর কাছের মানুষ গুলো থেকে সাহস নেয়ার জন্য পেছন ফিরে তাকিয়ে দেখি পিছের মানুষ গুলো নেই! অনেক দূর থেকে দাঁড়িয়ে হাসছে আর বলছে এক মাটির চারা নাকি অন্য মাটিতে হয়না! যাইহোক আমার আকুলতা দেখে মালি আমায় গাছটা দিল! চারাটা এনে যত্ন করে বাড়ির আঙ্গিনায় লাগালাম!কত দিনের সখের চারা আমার! কিন্তু মনের মাঝে কিছু প্রশ্ন নিয়ে অপেক্ষা করতে লাগলাম চারাটা কবে বড় হবে! প্রশ্নঃ মানুষ গুলো যদি মজাই নেবে তাহলে কেন ওই সময় এত পাশে ছিল?  প্রশ্নঃ যদি জানতই এক মাটির চারা অন্য মাটিতে হয়না ত...

অপেক্ষা

Image
মনুষ্য জাতি অপেক্ষা পছন্দ করেনা কিন্তু তারপরও তাদের সারাক্ষন অপেক্ষার মধ্য দিয়ে জীবন পার করতে হয়! ভালবাসার জন্য অপেক্ষা, ঘৃণার জন্য অপেক্ষা, কোটিপতি না হক-লাখ পতি হওয়ার জন্য অপেক্ষা,কখনো আবার মুক্তির জন্য অপেক্ষা! সবচাইতে ভয়ংকর আর সাংঘাতিক অপেক্ষা হচ্ছে মৃত্যুর জন্য অপেক্ষা!!!  আর অপেক্ষার চির শ্ত্রু হচ্ছে সময়! যখন অপেক্ষার পালা শুরু হয় তখনই যেন সময় কোথায় বেড়াতে যায়! সময়ের ফেরার অপেক্ষা যেন আর এক বিশ্রি ভয়ংকর বিভীষিকার মধ্যে পরে থাকার মত!

বন্ধুত্ত

Image
বন্ধুদের সাথে নিয়মিত দেখা অথবা কথা হতেই হবে এমন কোন ব্যাপার নাই।কিছু কিছু বন্ধুত্ত থাকে আত্তার! ভাব বিনিময়ের জন্য উপস্থিতির দরকার পড়েনা। বন্ধুত্তের সুতার টান নিজের অজান্তেই নিজেদের মধ্যে কথা বলে নেয়। সবসময় এই সুতার টান মনে করিয়ে দেয় কেউ আছে সাথে! অধিকার রাখে বইকি, অতি আনন্দের অথবা দুঃখের ব্যপারগুলো তারাই প্রথমে বুঝতে পারে।কাছে না থাকুক, মন সর্বদায় তাদের অনুভব করে। কিন্তু যখন তারা খুব দূরে চলে যায় আর নিজের মনটাও তা বুঝতে পারে এখন চাইলেও দেখা করা সম্ভব না তখন ভেতরটায় এক অদ্ভুত শূন্যতার সৃষ্টি করে! এই শূন্যতার মাঝেও একটাই চাওয়া থাকল চোখের আড়াল যেন মনের আড়াল না হয়ে যায়! অনেক বছরের সুখ দুঃখের সৃতি নিয়ে এই প্রান্তে থাকব;ওই পার থেকে শুধু উঁকি দিও........

মন ও মরিচা

Image
ঘরের পুরোনো একটা লোহার ফুলদানী, সুন্দর ছিল খুব! কিন্তু ধুলা বালি আর অযত্নে মরিচা পড়ে গেসে! আম্মু দেখলাম ঐ মরিচায় তেল পানি কেরসিন কত কি দিয়ে তোলার চেষ্টা করতেসে! finaly দেখলাম মরিচার উপরের প্রলেপ উঠল কিন্তু মরিচার জায়গায় বাদামী রং হয়ে বিশ্রী হয়ে গেসে, সুন্দর দানীটা গেল! দানীর দিকে তাকিয়ে মনে হলোঃ এই রকম অযত্নে আর অবহেলায় সুন্দর জিনিসটা নষ্ট হয়ে গেল! মানুষের সুন্দর মন গুলোতেও একসময় মরিচা পড়ে যায়, হোকনা তার পিছে যেই কারনই! কিন্তু যখন মরিচা পড়ে যত যাই করুক মরিচাটা উ্ঠে যায় কিন্তু তার জায়গার অবস্থাটায় সাংঘাতিক এক ক্ষতের চিহ্ন থেকে যায়, যার রং সবচাইতে আলাদা আর ঐ মানুষটা ফুলদানীর মত প্রানহীন হয়ে পড়ে থাকে! 

Love Is Pain

Image
You were my first love. I thought we would be together forever. Few days ago I found out about your secret, this was not ordinary secret. It was the worst of them all. And it was you had created a relationship with someone else. You told me to trust you but I could not at all. I could not believe it that you were talking and going out with him at t he same time as me. How could you do that? How could you be so cruel? You fooled both of us. You told us both that you loved us. You lied to both of us. This is not who I thought you were. I thought you were wonderful. I thought I could trust you. But I guess our relationship was a lie. And few days ago I found out another secret of you that you had another boyfriend too. How many boyfriends does a person need? You were enough for me and I thought I was enough for you. But! Now it is an open secret that I was not enough for you, you need more person as your boyfriend. You told me that you loved me but I guess it was not true. You told...

ভালবাসার মানুষ যখন বন্ধু

Image
lifeএ বন্ধু হচ্ছে এমন মানুষ যার সাথে সবচাইতে বেশি share করা যায়। আর ভালবাসার মানুষটা যখন হয় সবচাইতে ভাল বন্ধু জীবন হয় তখন হাউয়াই মিঠার মত রঙ্গিন আর মিষ্টি! আর মুখে থাকে সেই মিষ্টি মুচকি হাউয়াই মিঠার হাসি যার আড়ালে সব কষ্ট চাপা পড়ে যায়! বুঝলিরে পাগলা?

আমার বন্ধু

Image
আমার বন্ধু নামটা একটু পর বলি। সে নিজেকে একলাই ১০০ ভাবে, তার মানে তার পাশে যদি ১জন থাকে তাহলে total হবে ১০১জন। কিন্তু ক্থা বলার সময় ১০ মিনিটের ৯মিনিট ঐ ১জন কথা বলবে আর ১০০জন নামের মানুষটা চুপ থাকবেন। যদি ক্থা বলে তাহলে ৯ মিনিট নিজের প্রশংসা আর ১ মিনিট হাসবেন। নিজের চেহারা নিয়ে এতটাই খুশি যে group photoতে নিজেকেই হাজার বার Zoom করে দেখবে।আর কোথাও বের হওয়ার আগে এতবার নিজেকে সাজাবে যে examর জন্য late হলেও no problem। নিজেকে ভাবে সবচাইতে smart আর পণ্ডিত যেন সব জানে সে আর যা না জ ানে তাও ভুগিচুগি দিয়ে এমনভাবে বুঝাবে তা যে কেউ মানতে বাধ্য। আর নেট, ট্যাকনোলোজ পিসি এইসব নিয়ে ভুলেও প্রশ্ন করলে মনে হবে ডিপ্লোমা কোর্স করতেসে। আমার বন্ধু, মিথ্যে কথা বলেনা, আর যদি বলে তা ধরার সাধ্য কনো বাপের বেটার নাই কিন্তু যদি ধরা পড়ে তাহলে বিভিন্ন logic দিয়ে এমন link up করবে, যে কেউ তখন বলবে বেশ হয়েছে মিথ্যে বলেছিস। সবার কাছে শান্ত কিন্তু কাছের মানুষ গুলো জানে কতটা বদমেজাজী।রাগ যেন তার নাকের উপর সবসময় বসে থাকে। বিশাল হাতি পরিমান কান্ডে তার খবর নাই,কিন্তু ছোট্ট ব্যাপার নিয়ে পুরো বাড়ি মাথায়। অনেক বড় বড় জোক্সএ হাস...