Posts

গভীর ভালবাসা

Image
ভালবাসা কখনও ঢাক ঢোল পিটিয়ে বলার কিছু না। ভালবাসা ব্যাপারটা সম্পুর্ন একান্ত, নিজস্ব, ব্যক্তিগত আর লুকিয়ে রাখার জিনিস। যার ভালবাসা যত লুকানো তার ভালবাসা তত গভীর।

মৃত্যু

Image
মৃত্যুকে দেখেছি কাছ থেকে, মৃত্যু কালচে নয়, সফেদ। মৃত্যুকে ছুঁয়ে দেখেছি আজ, শীতল-সৌম্য, এইতো প্রভেদ। জীবনটা ছোট নাকি! মৃত্যু কি বড়ো? আজীবন বাঁচবার ইচ্ছে যে করো!

ভালবাসা

Image
তুমি আমি আর ভালবাসা যতটা ভালবাস আমাকে তার চেয়ে বেশী বেসেছি তোমাকে তুমি আমার অন্তর জুরে সকাল সন্ধা রাত্রি ভোরে যখনই আসলে তুমি এ জীবনে  রাঙিয়ে দিলে সাদা কালো স্বপ্নগুলো জন্ম আমার তোমার জন্য পাশে থেকো ছায়া হয়ে পূর্ণিমার এ চাঁদণি রাতে আজ একটাই কথা বলবো তোমায় চোখের কাজল হয়ে বন্ধু থাকতে দিও আমায়

বৃথা কষ্ট

Image
তোমাকে আসলে কষ্ট দেয় না কেউ, বৃথাই কষ্ট পাও! তোমাকে যদি মানুষ না ভাবে কেউ, তবে কি তুমি মানুষ নও? মেধায়, মননে আপাদমস্তক মানুষ তুমি, নতুবা মানুষ হও! শুধু শুধু কেনো যে আজও... বৃথাই কষ্ট পাও!

মুখ আর মুখোশের

Image
মুখ আর মুখোশের আড়ালে তুমিও কি শেষমেষ হারালে? আয়নায় দেখি সেই মুখটাই, মুখ থেকে সরে গেছে সুখটাই! সময়ের সাথে গেছে বোধরাও? নিজকে নিজেই বলি, শোধরাও!.

আজ রাতে ভূত আসুক

Image
রংয়ের ধনুকে সাত রং হয় মনে রং লাগলে তা ঢং হয় রং-ঢং বেশি হলে সং হয় মরিচার লাল রংয়ে জং হয় কাপ কাপ লাল চায়ে টং হয় জেগেও ঘুমালে সেটা ভং হয় - 😈 আজ রাতে ভূত আসুক সবার কাছে... .

না জাগা সেইক্ষণ ভয়ঙ্কর ভীষণ

Image
গভীর এক রাতে খুব, ঝিঁঝিরা যখন চুপ, আঁধার শীতল কোনো ঘরে, একা জাগা প্রতিক্ষণ ভয়ঙ্কর ভীষণ! দূরে ডাকে কোনো পাখি, তারও ঘুম ভেঙেছে কী! নাকি সেও জেগে থাকে একা! জেগে থাকা সেই ক্ষণ ভয়ঙ্কর ভীষণ! দূর থেকে দূরে আরও, হয়তো অন্যকারো জানালায় জ্বলে থাকে আলো। মনে হয় সে-ই আছে ভালো। জোনাকিরা জ্বলে নেভে, কী জানি কিসব ভেবে মন পড়ে থাকে অজানাতে। সেইসব একা জাগা রাতে। তারারাও নিভে গেলে, একা চাঁদ ডুবে গেলে, কিছুপরে মনে ঘুরেফেরে, একা জাগা প্রতিক্ষণ ভয়ঙ্কর ভীষণ! হিমঘরে হিম হয়ে, একদিন যাবে ক্ষয়ে এই দেহ এই মন সবই। না জাগা সেইক্ষণ ভয়ঙ্কর ভীষণ!