Posts

ভালবাসার চিঠি

Image
কেনো জানি খুব কান্না পাচ্ছে! শূন্যতা, পূর্ণতা, নির্ভরতা নাকি নিঃসঙ্গতার জন্য, জানি না। শুধু বুঝতে পারছি বুকের ভিতরে কোথায় জেনো লুকানো জায়গা থেকে একদল অভিমান প্রচণ্ড কান্না হয়ে দু’চোখ ফেটে বেরুতে চাইছে। তুমি কাছে নেই বলে শূন্যতা তার ইচ্ছে মত দেখাচ্ছে তার নিষ্ঠুর খেলা। আমিতো তোমার বুকে মুখ লুকালেই বাঁচি এখন! কিন্তু তুমি যে কত দূরে! বলতো! আজ শেষ বিকেলের পাহাড় ছুঁয়ে ছুটে আসা দমকা হাওয়ার জড়িয়ে দেয়া মেঘের মতো ছোট্ট একটি ঘটনা আমার সব দ্বিধাকে উড়িয়ে নিয়ে গেলো! বুঝলাম, মহাকাল যে হাস্যকর ক্ষুদ্র সময়কে “জীবন” বলে আমাকে দান করেছে। সেই জীবনে তুমি-ই আমার একমাত্র মানুষটি, যার পাঁচটি আঙ্গুলের শরণার্থী আমার পাঁচটি আঙ্গুল, যার বুকের পাঁজরে লেগে থাকা ঘামের গন্ধ আমার ঘ্রাণশক্তির একমাত্র গন্তব্য। যার এলোমেলো চুলে আমি-ই হারিয়ে যাবো। আর আমি হারিয়ে যাবো ভালবাসতে বাসতে!!! যার দুটো অদ্ভুত সুন্দর মধুভরা ঠোঁটের উষ্ণতায় আর তাই জীবনটা আজ ঠিক সেই অদ্ভুত ফুলগুলোর মতই মতই সুন্দর, যা দেখে আমি চমকে উঠেছিলাম। আর তুমি আমায় পরম মততায় আলতো জড়িয়ে ধরে তোমার ঠোঁটের সেই খুব মিষ্টি ছোঁয়ায় ভরে দিয়েছিলে স...

ভালবাসা লুকিয়ে থাকে

Image
একমুঠো রেশমি কাচের চুড়ি দিয়ে যখন কেউ বলে,"হাতটা বাড়িয়ে দাও তো আমি পড়িয়ে দিচ্ছি।" একটা কাজল দিয়ে যখন কেউ বলে, "এই যে মেয়ে! তোমার চোখ যেন কখনো কাজল ছাড়া না হয়।" অফিস থেকে ফেরার পথে ফুল, চকলেট কিংবা আইসক্রিম এনে যখন কেউ বলে, " দেরী করেছি বলে প্লিজ রাগ করো না। আমার পাগলিটার জন্য এগুলো আনতে গিয়ে একটু দেরী হয়ে গেল। দোকানে ভিড় ছিল যে!" পূর্ণিমা রাতে যখন কেউ মধ্যরাতে ঘুম থেকে জাগিয়ে বলে, " এই যে মেঘকন্যা! আর ঘুমাতে হবে না। অনেক তো ঘুমালে এবার, আমার বুকে মাথা রেখে চাঁদের জ্যোৎস্নায় স্নান করো।" ছুটির দিনে যখন কেউ বলে, "এই শোনো! আজ কিন্তু নীল শাড়িতে সুন্দর করে সাজবে। আর, হ্যাঁ। তোমার শাড়ির কুঁচিটা কিন্তু আমি ঠিক করে দেব। তোমায় নিয়ে আজ চষে বেড়াবো এই শহরের প্রত্যেকটা অলিগলি। " অসুস্থের সময় যখন কেউ বলে, " আমি চা করে আনছি আর রান্নাটাও আজ আমি করবো। তোমার আজ কোন কাজ করতে হবে না। যদিও ভালো রান্না করতে পারি না, একদিন না হয় আমার হাতের বাজে রান্না খেয়ে টেস্ট করো।" নির্ঘুম রাতে যখন কেউ মাথায় হাত বুলিয়ে কপালে আলতো করে তার উষ্ণ...

তুমি আমার মানে, পুরোটাই আমার

Image
তোমাকে ভালোবাসি মানে, পুরোটাই ভালোবাসি। তোমার এলোমেলো চুল, চোখের নিচের কালি, মেদযুক্ত পেট, ঘর্মাক্ত শরীর কিংবা একটা আস্ত অগোছালো তোমাকেও পুরোপুরি ভালোবাসি। যে মানুষ একবার আমার হয়েছে, সে মানুষ যত'টাই বদলাক, সে মানুষ আমারই। যে কখনো আমার হয়নি, তার বাদামী চোখ, রিবন্ডিং চুল, পারফিউমের ঘ্রাণ, মেদহীন পেট কিংবা একটা আস্ত গোছালো মানুষকেও আমি ভালোবাসিনা। ভালোবাসা ব্যপারটাই এমন অদ্ভুত। একবার ঠিকঠাক ভালোবেসে ফেলতে পারলে, আর কিছুতেই সেসব কমেনা। লাবণ্য কমে, ভালোবাসার মানুষের লাবণ্য কখনো কমেনা। ভালোবাসলে, এলোমেলো চুল দেখে মনে হয়- আহারে, কি অযত্নে পরে আছে একটা শুভ্র ফুল। ভালোবাসলে, মেদযুক্ত পেট দেখে মনে হয়- এত গুলুমুলু হয়ে গ্যাছে ক্যান? ভালোবাসলে, মানুষটার অগোছালো জীবনকে গুছিয়ে দিতে ইচ্ছে হয়। ভালোবাসলে, চোখের নিচে কালি পরে গ্যাছে দেখে মনে হয়- ঠিক মতো ঘুমাও না, নাহ? নিজের প্রতি এত অবহেলা করলে, হবে? ভালোবাসা যত'টা মুগ্ধতার, তারচেয়ে বেশি যত্নের! ভালোবাসা যত'টা মোহের, তারচেয়ে বেশি দায়িত্ববোধের! একবার তোমাকে ভালোবেসেছি মানে, তোমার সমস্তটাই ভালোবেসেছি। আংশিক ভালোবাসাকে, আমি কখনো...

বেঁচে থাকি আরেকটু বেশি, আরও কিছুকাল!

Image
জানালায় দেখি রাতের আকাশ। এক চিলতে জমিতে ঝিকিমিকি আলোর খেলা। এক আকাশ তারা , কয়েকটি কিংবা কয়েক কোটি ! চাঁদটাও আছে আজ , ফুটেছে জোৎস্নার ফুল ! জোৎস্নার সিঁড়ি বেয়ে আকাশ থেকে দৃষ্টি নামে। অবাক হয়ে দেখি আঁধারের বুকে জোনাকির ঝাঁক ! আকাশের তারাদের যেন নামিয়েছে মর্ত্যে ! রুদ্ধশ্বাসে চেয়ে থাকি জানালায় পাওয়া রাতের রূপে !    হঠাৎ উপলব্ধি করি , এই সৌন্দর্য নস্বর। হারিয়ে যাবে একদিন ! কিংবা হারিয়ে যাব আমি। ভেবে দুঃখ হয়না মোটেই। মৃত্যু আছে বলেই না জীবন এত সুন্দর ! মুহূর্তেই আঁধার রাত , এক চিলতে আকাশ কিংবা জোনাকির ঝাঁক , সব হয়ে ওঠে অসাধারণ ! মৃত্যু আছে বলেই না সাধ জাগে , পৃথিবীর বুকে বেঁচে থাকি আরেকটু বেশি , আরও কিছুকাল !

বেদনার করিডর

Image
বেদনার করিডরে চেয়ে চেয়ে মন ভাবে এ পথের শেষ কই ? কার্নিশ এ জমে নীরবতা দেহটাই বেচে আছে আমি নই ? ঝড় ওঠে মনে ঝড় ওঠে হায় প্রলয় হাওয়ার হেতু তুমি সে প্রশ্নটা বারে বারে নিরুত্তর ভেঙ্গে যায় তাসঘর কি বিষে

আমি এইভাবেই থাকব পাশে সারাজীবন

Image
বাইরে বারান্দায় দাড়িয়েছে রাহাত। অপেক্ষা করছে শিমুর জন্য। শিমু ক্লাশের ভেতর ঠিক জানালার পাশে বসেছে। একটু পর পর রাহাতকে দেখছে। কি সুন্দর কালো রংয়ের মোটা কাপড়ের ফুলহাতা টি শার্ট পড়েছে। ছেলেটাকে তার বড্ড মায়া লাগে। আজ যেন একটু বেশিই লাগছে। সত্যিই তো !! আজ কি হলো শিমুর ?! কালো শ্যাম বর্নের ছেলেটাকে এত ভালবাসতে ইচ্ছে করছে কেন ! রাহাত বাইরে থেকে মুচকি হাসি দিয়ে হাতের ইশারায় বললো - " আমি আছি "! শিমুর কোনভাবেই ক্লাশে মনোযোগ নেই। একটু পর পরই রাহাতের দিকে চায় , আর ভেতরে তার অন্য এক শিমু যেন চিৎকার দিয়ে বলে - এইভাবেই সারাজীবন আমার পাশে থাকবে রাহাত ?! ক্লাশ শেষে শিমু দরজা পেরিয়ে বারান্দায় এসে কাঠখোট্টা মুখ করে রাহাতের দিকে তাকিয়ে বলে - কি দরকার ওমন হিরোগিরি করে ঘন্টা ধরে দাঁড়িয়ে থাকার ?! যত্তসব নেকামি ! রাহাত মুচকি হেসে শিমুর কানের কাছে গিয়ে বলে --- " আমি এইভাবেই থাকব পাশে সারাজীবন। তোমাকে ভালবাসি প্রচণ্ড - এরচেয়ে কোনও সত্য আপাতত আর জানিনা

~ বৃষ্টির গান ~

Image
বৃষ্টিস্নাত আজকের এই অবাক সন্ধ্যাবেলায় , স্মৃতির পাতারা মেলছে ডানা আলো ও ছায়ার খেলায়। টুপটাপ এই হঠাৎ বৃষ্টি , তোমাকে পড়ছে মনে। হৃদয়ে বেজেছে হারানো সুর আজ , হৃদয়ের প্রতি কোণে। সুরের মায়ায় আমি বিহ্বল , সাথে বৃষ্টির ঘ্রাণ , অসাড় দু ' চোখে জেগেছে সাড়া ফিরেই কী এলো প্রাণ ! বৃষ্টির ফোঁটা , বৃষ্টির গান আমায় ডেকেছে আজ। আকাশের নিচে বৃষ্টিতে ভিজি ঘরে ফেলে সব কাজ। স্মৃতির পাতারা ওড়াউড়ি করে শুধুই আমাকে ঘিরে। তোমাকেই শুধু পড়ছে মনে এখন আজ ঘুরেফিরে। হঠাৎ দেখি পাশেই দাঁড়িয়ে হাত রেখে আছো হাতে ! মুষলধারায় বৃষ্টি ঝরছে , কী ' বা যায় আসে তাতে ! ভালোবাসাময় সন্ধ্যাবেলায় স্বর্গের সুখ খুঁজি। তুমি আছো পাশে সেই ভাবনাতে শান্তিতে চোখ বুঁজি। চোখ খুলে দেখি একলা আমি তুমি নেই আশেপাশে ! আবার হারিয়ে ফেলেছি তোমাকে অচেনা কোনো আকাশে ! আজকে আবার বহুদিন পর মায়াময় এই বৃষ্টি , হারানো তোমাকে পাশে এনে দিয়ে ঝাপসা করেছে দৃষ্টি। তুমি নেই বলে একলা আমি দাঁড়িয়ে আকাশ তল...