মা, মামুনি, আম্মু, আম্মা, মম
মা, মামুনি, আম্মু, আম্মা, মম, যাই ডাকিনা কেন মানুষ সেই একজন আর একটাই প্রিয় মুখ। পৃথিবীতে চোখটা খুলেই যে মুখটা দেখি তা হচ্ছে মায়ের মুখ আর অসহ্য প্রসব বেদনার পর ছোট্ট মুখটি দেখে এত ব্যাথার মাঝে যার মুখে হাসি থাকে সে হচ্ছে মায়ের মুখ! আমি যখন স্কুলে পড়াতাম, একবার বাচ্চাদের বল্লাম মা সম্পরকে ১০লাইন লিখতে! আশ্চর্যের ব্যাপার কেউই ১০লাইন না উল্টো পাতা ভরে মাকে নিয়া লেখা! এই ছোট্ট বাচ্চা গুলো বুঝিয়ে দিল মাকে নিয়ে লেখার কোনো লিমিট নেই। তার চাইতেও বড় কথা সবার লেখাতেই কমন লেখা ছিল '' অসুস্থ হলে মা সারা রাত জেগে বসে থাকে!'' আর ছিল ''আমি আমার মাকে বড় ভালবাসি''।
এই একটা মানুষকে কখনো মুখ ফুটে কিছু বলতে হয়না, তার সাথে কখনো কিছু লুকানোও যায়না, কি এক অপূর্ব শক্তি দিয়ে সন্তানের সব কিছু বুঝে ! আমার মামা বোবা কথা বলতে পারেনা জন্মের পর থেকেই, খুব আজব লাগে যখন আমার নানুকে মামার সাথে কথা বলতে দেখি! কি অবলীলায় মা ছেলে কথা বলে! আমার বন্ধু নামটা না বলি, এই বছরই মা হয়েছে......নিজের মেয়েকে এক মুহূর্তের জন্য কোল থেকে নামায়না, আমরা বকা দিয়ে বলি অভ্যাস খারাপ করে ফেল ছিস কোলে রেখে রেখে! কিন্তু ওর চোখ দেখলে মনে হয় ও বলে, তোদের বুঝাতে পারবনা, ওকে যখন কোলে নিয়ে ওর হাসি দেখি একজন্মের সব সুখ আমি পাই!
এই মাদের জন্যই আমাদের মাঝে বাইরের মানুষের কাছে চাওয়া পাওয়ার জন্ম নেয়। সবার কাছে মায়ের মত আদর ভালবাসা খুজি। কিন্তু এই অবুঝ মোন বুঝেনা, মা তো মাই! মায়ের মত কেউ না! একটু খেয়াল করলে দেখা যায় মা আমাদের যত যাই দিক তাও আমরা আরো চাই কিন্তু মাকে যদি ছোট্ট উপহারই দেই এক গাল ভরে হাসি থাকে মুখে! যাইহোক, ফেইসবুকে ঢুকেই দেখি সবার প্রফাইলে প্রিয় মাকে নিয়ে কত প্রিয় প্রিয় কথা! মাকে নিয়েই শুধু এত মধুর কথা বলা যায় ! দেখলাম, কারো মা এখনো সাথে আছে আবার কার মা বেচে নেই। সবার জন্যই বলি মায়েরা হচ্ছে সন্তানের ছায়া তা কখণো আলাদা হয়না। যত দূরেই থাকুক মাথার উপর ভালবাসা আর দুয়ার ছায়া থেকেই যায় ।
অনেক কথাই বল্লাম এখন আমি যদি আমার মায়ের সম্পরকে কিছু লিখি তাহলে আমার সেই ছোট্ট সোনামনিদের মতই বলতে হবে মাকে নিয়ে লেখার কোনো লিমিট নেই! শুধু বলি আমি আমার মায়ের অনেক কষ্টের আর ক্ষতের কথা জানি আমাকে নিয়ে যা যদি মনে করি তাহলে আমার এই ভালবাসা মায়ের জন্য খুবই ঠুনকো! আর তা যদি শেয়ার করি মা হয়ে উঠবে সবার কাছে দৃশটান্ত মূলক ঊদাহারন! যাইহোক আমি আমার বাচ্চাদের একটা কথা দিয়েই শেষ করি--''' আমি আমার মাকে বড্ড ভালবাসি'''।

Comments
Post a Comment