এক মুঠো ভালোবাসা

এক মুঠো ভালোবাসা হবে কি?
পাগলীটা আমার রাগ করেছে খুব।
আমায় বলে কিনা আমি নাকি তাকে বুঝিনা, ভালোবাসা কি আমি নাকি তা জানিই না, আমি নাকি আমার পাগলীটাকে ভালোইবাসি না!
আমি তখন বলি হেসে,
আমি সত্যি ভালোবাসা বুঝিনা, আমি শুধু তোমাকে বুঝি, আমি সত্যিকারের ভালোবাসা দেখিনি, আমি শুধু তোমার ভালোবাসার দেখেছি দু চোখ ভরে, আমি ভালোবাসার সংঙ্গা জানিনা, তুমি যখন আমার মাথায় হাত বুলিয়ে দাও, আমার গালে তোমার নরম আঙ্গুল ছোয়াও, আমার দিকে অপোলোক ভাবে তাকিয়ে থাক, আমায় যখন যত্ন করে আগলে রাখ, তখন শুধু মন বলে উঠে, হুম, এটাই ভালোবাসা!
পাগলী আমার বড্ড অভিমানী!
দুর আকাশে তাকিয়ে সে আমায় বলে, চাঁদটা দেখেছ?
কি অপূর্ব এক মায়া।
আমি তখন বলি হেসে,
চাঁদ যে আমার পাশে বসে।
ও যে চাঁদ নয় শুধু চাঁদের ছায়া।


Comments

Popular Post

তুমি আমার মানে, পুরোটাই আমার

অভিমানী পরী