Posts

তুমি আমার মানে, পুরোটাই আমার

Image
তোমাকে ভালোবাসি মানে, পুরোটাই ভালোবাসি। তোমার এলোমেলো চুল, চোখের নিচের কালি, মেদযুক্ত পেট, ঘর্মাক্ত শরীর কিংবা একটা আস্ত অগোছালো তোমাকেও পুরোপুরি ভালোবাসি। যে মানুষ একবার আমার হয়েছে, সে মানুষ যত'টাই বদলাক, সে মানুষ আমারই। যে কখনো আমার হয়নি, তার বাদামী চোখ, রিবন্ডিং চুল, পারফিউমের ঘ্রাণ, মেদহীন পেট কিংবা একটা আস্ত গোছালো মানুষকেও আমি ভালোবাসিনা। ভালোবাসা ব্যপারটাই এমন অদ্ভুত। একবার ঠিকঠাক ভালোবেসে ফেলতে পারলে, আর কিছুতেই সেসব কমেনা। লাবণ্য কমে, ভালোবাসার মানুষের লাবণ্য কখনো কমেনা। ভালোবাসলে, এলোমেলো চুল দেখে মনে হয়- আহারে, কি অযত্নে পরে আছে একটা শুভ্র ফুল। ভালোবাসলে, মেদযুক্ত পেট দেখে মনে হয়- এত গুলুমুলু হয়ে গ্যাছে ক্যান? ভালোবাসলে, মানুষটার অগোছালো জীবনকে গুছিয়ে দিতে ইচ্ছে হয়। ভালোবাসলে, চোখের নিচে কালি পরে গ্যাছে দেখে মনে হয়- ঠিক মতো ঘুমাও না, নাহ? নিজের প্রতি এত অবহেলা করলে, হবে? ভালোবাসা যত'টা মুগ্ধতার, তারচেয়ে বেশি যত্নের! ভালোবাসা যত'টা মোহের, তারচেয়ে বেশি দায়িত্ববোধের! একবার তোমাকে ভালোবেসেছি মানে, তোমার সমস্তটাই ভালোবেসেছি। আংশিক ভালোবাসাকে, আমি কখনো...

বেঁচে থাকি আরেকটু বেশি, আরও কিছুকাল!

Image
জানালায় দেখি রাতের আকাশ। এক চিলতে জমিতে ঝিকিমিকি আলোর খেলা। এক আকাশ তারা , কয়েকটি কিংবা কয়েক কোটি ! চাঁদটাও আছে আজ , ফুটেছে জোৎস্নার ফুল ! জোৎস্নার সিঁড়ি বেয়ে আকাশ থেকে দৃষ্টি নামে। অবাক হয়ে দেখি আঁধারের বুকে জোনাকির ঝাঁক ! আকাশের তারাদের যেন নামিয়েছে মর্ত্যে ! রুদ্ধশ্বাসে চেয়ে থাকি জানালায় পাওয়া রাতের রূপে !    হঠাৎ উপলব্ধি করি , এই সৌন্দর্য নস্বর। হারিয়ে যাবে একদিন ! কিংবা হারিয়ে যাব আমি। ভেবে দুঃখ হয়না মোটেই। মৃত্যু আছে বলেই না জীবন এত সুন্দর ! মুহূর্তেই আঁধার রাত , এক চিলতে আকাশ কিংবা জোনাকির ঝাঁক , সব হয়ে ওঠে অসাধারণ ! মৃত্যু আছে বলেই না সাধ জাগে , পৃথিবীর বুকে বেঁচে থাকি আরেকটু বেশি , আরও কিছুকাল !

বেদনার করিডর

Image
বেদনার করিডরে চেয়ে চেয়ে মন ভাবে এ পথের শেষ কই ? কার্নিশ এ জমে নীরবতা দেহটাই বেচে আছে আমি নই ? ঝড় ওঠে মনে ঝড় ওঠে হায় প্রলয় হাওয়ার হেতু তুমি সে প্রশ্নটা বারে বারে নিরুত্তর ভেঙ্গে যায় তাসঘর কি বিষে

আমি এইভাবেই থাকব পাশে সারাজীবন

Image
বাইরে বারান্দায় দাড়িয়েছে রাহাত। অপেক্ষা করছে শিমুর জন্য। শিমু ক্লাশের ভেতর ঠিক জানালার পাশে বসেছে। একটু পর পর রাহাতকে দেখছে। কি সুন্দর কালো রংয়ের মোটা কাপড়ের ফুলহাতা টি শার্ট পড়েছে। ছেলেটাকে তার বড্ড মায়া লাগে। আজ যেন একটু বেশিই লাগছে। সত্যিই তো !! আজ কি হলো শিমুর ?! কালো শ্যাম বর্নের ছেলেটাকে এত ভালবাসতে ইচ্ছে করছে কেন ! রাহাত বাইরে থেকে মুচকি হাসি দিয়ে হাতের ইশারায় বললো - " আমি আছি "! শিমুর কোনভাবেই ক্লাশে মনোযোগ নেই। একটু পর পরই রাহাতের দিকে চায় , আর ভেতরে তার অন্য এক শিমু যেন চিৎকার দিয়ে বলে - এইভাবেই সারাজীবন আমার পাশে থাকবে রাহাত ?! ক্লাশ শেষে শিমু দরজা পেরিয়ে বারান্দায় এসে কাঠখোট্টা মুখ করে রাহাতের দিকে তাকিয়ে বলে - কি দরকার ওমন হিরোগিরি করে ঘন্টা ধরে দাঁড়িয়ে থাকার ?! যত্তসব নেকামি ! রাহাত মুচকি হেসে শিমুর কানের কাছে গিয়ে বলে --- " আমি এইভাবেই থাকব পাশে সারাজীবন। তোমাকে ভালবাসি প্রচণ্ড - এরচেয়ে কোনও সত্য আপাতত আর জানিনা

~ বৃষ্টির গান ~

Image
বৃষ্টিস্নাত আজকের এই অবাক সন্ধ্যাবেলায় , স্মৃতির পাতারা মেলছে ডানা আলো ও ছায়ার খেলায়। টুপটাপ এই হঠাৎ বৃষ্টি , তোমাকে পড়ছে মনে। হৃদয়ে বেজেছে হারানো সুর আজ , হৃদয়ের প্রতি কোণে। সুরের মায়ায় আমি বিহ্বল , সাথে বৃষ্টির ঘ্রাণ , অসাড় দু ' চোখে জেগেছে সাড়া ফিরেই কী এলো প্রাণ ! বৃষ্টির ফোঁটা , বৃষ্টির গান আমায় ডেকেছে আজ। আকাশের নিচে বৃষ্টিতে ভিজি ঘরে ফেলে সব কাজ। স্মৃতির পাতারা ওড়াউড়ি করে শুধুই আমাকে ঘিরে। তোমাকেই শুধু পড়ছে মনে এখন আজ ঘুরেফিরে। হঠাৎ দেখি পাশেই দাঁড়িয়ে হাত রেখে আছো হাতে ! মুষলধারায় বৃষ্টি ঝরছে , কী ' বা যায় আসে তাতে ! ভালোবাসাময় সন্ধ্যাবেলায় স্বর্গের সুখ খুঁজি। তুমি আছো পাশে সেই ভাবনাতে শান্তিতে চোখ বুঁজি। চোখ খুলে দেখি একলা আমি তুমি নেই আশেপাশে ! আবার হারিয়ে ফেলেছি তোমাকে অচেনা কোনো আকাশে ! আজকে আবার বহুদিন পর মায়াময় এই বৃষ্টি , হারানো তোমাকে পাশে এনে দিয়ে ঝাপসা করেছে দৃষ্টি। তুমি নেই বলে একলা আমি দাঁড়িয়ে আকাশ তল...

প্রজাপতির ডানার মতো রঙিন

Image
আমি স্বপ্ন দেখি , প্রজাপতির ডানার মতো রঙিন ! স্বপ্নে আমি ঘুরে বেড়াই আনন্দে , কখনও উড়ে বেড়াই। কখনও আমি পাখি , কখনওবা রঙিন - ডানা প্রজাপতি। একদিন হঠাৎ ঝড় এলো , ধুয়ে গেল প্রজাপতি - ডানার সব রং ! ডানাগুলো হয়ে গেল শীতে ঝরা কুঁকড়ানো ধূসর পাতার মতো ! রঙিন স্বপ্ন আমার , কোথায় হারিয়ে গেল ! তবু আজও ... আমি স্বপ্ন দেখি। ঝরা পাতার মতো ধূসর ও মলিন। স্বপ্নে আমি ঘুরে বেড়াই এখনও , এক নীরব ছায়াসঙ্গী হয়ে , কখনও মৃতপ্রায় , কখনওবা মৃত !