চিঠি

মায়ূন আহমেদ-এর একটা লিখায় পড়েছিলাম, কোনো চিঠি যতক্ষণ না পড়া হয় ততক্ষণ তার মধ্যে থাকে ম্যাজিক। চিঠি পড়ে ফেললেই ম্যাজিক শেষ!

কথা সত্য। আব্বু দেশের বাইরে অনেকদিন! খুব ছোটোবেলায় দেখতাম আব্বুর সাথে আমাদের প্রধান যোগাযোগের মাধ্যম ছিলো চিঠি। সেই সুবাদে প্রায় প্রতি মাসেই হলুদ খামে মোড়া ম্যাজিক এসে উপস্থিত হতো আমাদের হাতে। চিঠি পড়ার পর ম্যাজিক ফুরিয়ে যেতো, কিন্তু তার রেশ থেকে যেতো নতুন কোনো ম্যাজিক এসে পৌঁছার আগ পর্যন্ত। 

এরপর মুভি, নাটক, গল্প উপন্যাসে ভালবাসার নীল খামের ম্যাজিকের কথা অনেক শুনি! 
খুবই দুঃখের কথা হলো, এই মোবাইল ফেইসবুকের যুগে ''''হলুদ খামের, নীল খামের সেই ম্যাজিক আর দেখা যায়না এখন । হয়তো আগামী প্রজন্ম এই ম্যাজিকের খবর কোনোদিন জানতেও পারবে না!

Comments

Popular Post

তুমি আমার মানে, পুরোটাই আমার

এক মুঠো ভালোবাসা

অভিমানী পরী