Posts

নাটাই ছাড়া ঘুড়ি

Image
যখন স্কুলে ছিলাম বন্ধুরা বলত আমি নাকি নাটাই ছাড়া ঘুড়ি। সারাক্ষন শুধু এদিক ওদিক ছুটোছুটি! আসলেই তাই ছিলাম, যখন যা ভাল লাগত মন খুলে করতাম,মায়ের বড্ড দুলালী ছিলাম ! হুম!কলেজে উঠে বন্ধুরা নাম দিয়েছিল গ্রামের মেয়ে শেফালি, রাত ৮টায় দিতাম ঘুম, একটা রাত ওদের সাথে phone conferenceএ কথা বলতে পারতাম না, খুব বিরক্ত হত ওরা, কিন্তু সকালে ঠিক আগে উঠে ওদের তুলে দিতাম,আর গ্রামের শেফালিদের মত চুলে দু বেনী করে কলেজে যেতাম আর সারা কলেজে এদিক ওদিক ছুটে বেড়াতাম!  যখন university তে আসলাম, জীবনের স ব কিছু উল্টা পাল্টা করে হয়ে গেলাম রাত জাগা পাখি! রাত বাজে ৩টা, পাশের ঘড়ি টিক টিক শব্দ, আর একটু পর পর রাস্তার কিছু গাড়ির শব্দ ছাড়া কিছুই শুনিনা। বসে ভাবি ছোট্ট বেলায় মায়ের কোলে যেমন ঘুমাতাম তেমন যদি হত, অথবা কলেজের বন্ধুদের দেয়া নাম গ্রামের সেই শেফালির মত যদি হতাম তাহলে আর রাত জাগা পাখি হতাম না!বড্ড ইচ্ছে হয় সেই নাটাই ছাড়া ঘুরি হতে, আর ইচ্ছে হয় সেই শেফালির মত ভোরের পাখি হতে,কোনো রাত জাগা পাখি না।

এক মুঠো ভালোবাসা

Image
এক মুঠো ভালোবাসা হবে কি? পাগলীটা আমার রাগ করেছে খুব। আমায় বলে কিনা আমি নাকি তাকে বুঝিনা, ভালোবাসা কি আমি নাকি তা জানিই না, আমি নাকি আমার পাগলীটাকে ভালোইবাসি না! আমি তখন বলি হেসে, আমি সত্যি ভালোবাসা বুঝিনা, আমি শুধু তোমাকে বুঝি, আমি সত্যিকারের ভালোবাসা দেখিনি, আমি শুধু তোমার ভালোবাসার দেখেছি দু চোখ ভরে, আমি ভালোবাসার সংঙ্গা জানিনা, তুমি যখন আমার মাথায় হাত বুলিয়ে দাও, আমার গালে তোমার নরম আঙ্গুল ছোয়াও, আমার দিকে অপোলোক ভাবে তাকিয়ে থাক, আমায় যখন যত্ন করে আগলে রাখ, তখন শুধু মন বলে  উঠে, হুম, এটাই ভালোবাসা! পাগলী আমার বড্ড অভিমানী! দুর আকাশে তাকিয়ে সে আমায় বলে, চাঁদটা দেখেছ? কি অপূর্ব এক মায়া। আমি তখন বলি হেসে, চাঁদ যে আমার পাশে বসে। ও যে চাঁদ নয় শুধু চাঁদের ছায়া।

অভিমানী পরী

Image
পরীর এত অভিমান যে কাব্য কিছুতেই পারছেনা তার রাগ ভাঙ্গাতে। পরীর যা যা পছন্দ কাব্য এখন তাই করে। রাতে ভালবাসার sms পাঠিয়ে রাখে,যেন সকালে ঘুম থেকে জেগেই পরী খুশি হয়ে ভালবাসি বলে। আগে অনেক চাইত পরী কিন্তু কাব্য তা করত না। এখন রোজ ঠিক পাঠায় কিন্তু কোনো reply আসেনা। সারাদিন কাব্য কতো sms করে কাজের মাঝে, ফোন করে ।আর মনে মনে বলে এই princess ফোন ধরোনা কেন? ভালবাসি বলবো, আজ তোমায় তোমার পছন্দের জায়গায় নিয়ে যাব, তোমার প্রিয় সব খাবার খাব, আজ একদম বারন করবোনা কিছু।এই princess শুনছো ?একবা র জান বলে ভালবাসি বলোনা কিন্তু পরী কিছু বলে না! কাব্য বলে এত অভিমান তোমার? বিকেলে ঠিক কাব্য সেই প্রিয় জায়গায় যায় যেখানে পরীর হাত ধরে রাস্তার পাশে বসে থাকত। পরীর প্রিয় খাবার ছিল রাস্তার খোলা খাবার কিন্তু কাব্য তা একদম খেতে চাইত না এ নিয়ে পরীর ছিল অভিমান, আজ কাব্য পরীর পছন্দের খাবার খায়। হঠাৎ রাস্তার পাশে এক ঝুরি বেলুন দেখে কাব্য জোরে বলে উঠে এই পরী দেখ তোমার সুখ, পাশে তাকিয়ে দেখে পরী নেই কিন্তু ওর সুখ গুলো রয়ে গেল! পরী কাব্যের সাথে দেখা করলেই ছবি তুলত আর জমা করে রাখত একদিন facebook এ upload দিবে বলে, আর কাব্যের কাছ...

প্রতিজ্ঞা

Image
একটা সময় ছিল যখন ভাবতাম বাঁচার জন্য আমার কারো সঙ্গ দরকার নেই। কিন্তু একটা মানুষ আমার এই ধারনাটা সম্পূর্ণ বদলে দিয়েছে। সে আমার জীবনে দেখা সবচেয়ে সুন্দর মেয়ে, সবচেয়ে ভালো মেয়ে। তার মধ্যে একটা নিষ্পাপ ভাব আছে। তার মধ্যে আছে অনেক চাঞ্চল্যটা ও অস্থিরতা। সে তার ভালবাসা দিয়ে আমাকে ভালবাসা শিখিয়েছে। সে আমার অগোছানো জীবন গুছিয়ে সুন্দর করে দিয়েছে। কোন কিছু পাওয়ার উদ্দেশ্যে নয়, তার সঙ্কল্প শুধুই দিয়ে যাওয়া। মনে হয় যেন সে তার যা কিছুই আছে সব বিলিয়ে দিতে সে প্রতিজ্ঞাবদ্ধ। এখন মনে হয় আমি এই জগতের সবচেয়ে সুখী মানুষ। কারন আমি আমার সপ্নে দেখা সেই রাজকন্যা পেয়েছি। ছোট বেলা আপুর মুখে রূপকথার গল্পের রাজকন্যার কথা শুনে নিজের জন্য যে রাজকন্যার কল্পনা করতাম আমি সেই রাজকন্যা পেয়েছি। মানুষ তো কল্পনা আর স্বপ্নেই রাজকন্যার দেখা পায় আর আমি তাকে পেয়েছি বাস্তবে যাকে আমি দেখতে পারি, স্পর্শ করতে পারি আবার ভালবাসি ও বলতে পারি। যে আমার চুল, গাল আর কান ধরে টেনে কাছে নিয়ে আদর করতে পারে। আমি তার সাথে আমার সারাটা জীবন কাটাতে চাই। আমার এই চাওয়া সত্যি, অক্রিতিম, সৎ, গভীর ও সুন্দর। সে তার ভালবাসা দিয়ে আমার ভালবাসা ...

মায়াময় বিকেলগুলো

Image
খোলা আকাশের নিচে, রাস্তার হলুদ ল্যম্প পোস্টের্ নিচে, ভালোবাসার মানুষটাকে পাশে নিয়ে বুক ভরে টেনে নিই অক্সিজেন! কখনো একটা আইস্ক্রিম দুজনে ভাগ করে খাওয়া আবার কখনো রাস্তার পাশের সেই একই পরিচিত  টঙের ধোঁয়াতোলা চা আর সাথে চায়ের ঘ্রাণ! মাঝে মাঝে তোমার কাপের তলানিতে থাকা ঠান্ডা চায়ে্র শেষ চুমুকটা কিন্তু আমিই দেই তোমার অজান্তে......আর সাথে থাকে শেষ না হওয়া কথার ফুলঝুড়ি... এসবের কোনো তুলনা হয়?... বেঁচে থাকাটা আসলেই অনেক আনন্দের!  বসন্তের এই  মায়াময় বিকেলগুলো কেটে যায় তোমায় ঘিরে ভাললাগায়..

কেন্দ্রবিন্দু

Image
আমি বিন্দু, তুই ছুয়ে দিলেই ভালবাসার বৃত্ত হব, সেই ভালবাসার বৃত্তের কেন্দ্রবিন্দু হবি আবার তুই, যাকে ঘিরে থাকবে আমার হাজারটা স্বপ্ন আর হাজারটা ভাললাগা! শুধু বৃত্তের ব্যস, ব্যাসা্র্ধ, পরিধি সব কিছুর পরিমাপ হবে তোর চাওয়া পাওয়ার পরিমান দিয়ে! আমি বিন্দু,, তুই কি আমার বৃত্তের কেন্দ্রবিন্দু হবি?

ঘোড়ার ডিম।।

Image
বেচারা ঘোড়া! ডিম পাড়তে পারেনা। কিন্তু তবুও তার নামে কলঙ্ক রটে গেছে! কারণ, চারপাশে খালি ঘোড়াড্ডিম! আর এক ভাগ্যবান গাধা, সবসময়ই মানুষের নামের আর চরিত্রের মাঝে আরামসে থাকে। বেচারা ভাগ্য এমন একটা বস্তু যাকে বিশ্বাস করাও যায়না আবার অবিশ্বাসও করা যায়না, কিন্তু যাই হোক প্রতিদিন তাকে কারো না কারো কাছে গালি খেতে হয়। আজ একজনকে বল্লাম, কে জানে কপালে কি আছে! সে বলে “আরে গাধা ভাগ্যে আছে ঘোড়ার ডিম। বুঝলাম,আমি গাধা, ঘোড়া খালি আমার জন্যই ডিম পাড়ে আর ভাগ্য বেচারা আমার জন্যই খারাপ.....ঃ