যে সকাল শুরু হয় তোমার ডাকে
এমন একটি সকাল শুরু করার জন্য
আমি জেগে থাকতে পারি সহস্র রাত।
যে সকাল শুরু হবে স্বপ্নময়তায়
যা বিরাজ করবে সারাদিন।
আমি জেগে থাকতে পারি সহস্র রাত।
যে সকাল শুরু হবে স্বপ্নময়তায়
যা বিরাজ করবে সারাদিন।
যার স্বর্গীয় আমেজ মনটাকে
দু'টো রঙিন পাখনা দেবে
উড়ে বেড়াতে ইচ্ছেঘুড়ির সাথে
সারাদিন, সারাক্ষণ!
যে সকাল মনে করিয়ে দেবে
জীবনের সার্থকতা।
বেঁচে থাকার গানে মুখরিত
অদ্ভূত এক পথচলা যেন!
এমন একটি সকাল শুরু করার জন্য
আমি জেগে থাকতে পারি সহস্র রাত
যে সকাল শুরু হয় তোমার ডাকে
অনাবিল স্বপ্নময়তায়!

Comments
Post a Comment